পরিবারকে সময় দিতে প্রক্টরের পদ ছাড়লেন সাইফুদ্দীন আহমদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০১:৫৩ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে জানান, প্রায় ২০ মাস তিনি প্রক্টরের দায়িত্ব পালন করেছেন। এ সময়ের দায়িত্ব পালনের পর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন তুলনামূলকভাবে স্থিতিশীল হয়েছে বলে তিনি মনে করেন। তাই পরিবারকে সময় দেওয়ার উদ্দেশ্যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় প্রশাসনিক দায়িত্ব পালনের কারণে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সময় দেওয়া সম্ভব হয়নি। সেই ঘাটতি পূরণ করতেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। ওই সময় দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি প্রক্টরের দায়িত্ব পান।

এদিকে তার পদত্যাগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরবর্তী সিদ্ধান্ত কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।



বিষয়:



Top