এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১২:১৬ এএম

ছবি: সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্রসচিবদের কাছে বিতরণ করা হয়েছে।

এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কেন্দ্রসচিবদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে শিক্ষার্থীদের মাঝে তা বিতরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top