বিএনপি সরকার জনরায় প্রত্যাখ্যানের জন্য সর্বশক্তি প্রয়োগ করছে:ভিপি সাদিক কায়েম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১২:৫৯ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম অভিযোগ করেছেন, প্রায় ৭০ শতাংশ ভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়া সত্ত্বেও বিএনপি সরকার জনরায় প্রত্যাখ্যানের জন্য সর্বশক্তি প্রয়োগ করছে।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ডাকসু ভিপি বলেন, এটি স্পষ্টতই জাতির সাথে তামাশা ও প্রতারণা। তিনি দাবি করেছেন, গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ ও সচিবালয় অধ্যাদেশ কোনো রকম টালবাহানা ছাড়া পাস করতে হবে।
ডাকসু ভিপি আরও বলেন, “জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করে, তাদের আকাঙ্ক্ষা ও রায়কে উপেক্ষা করে ফ্যাসিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দুঃসাহস দেখাবেন না।”
এনএফ৭১/ওতু
বিষয়:
