ইবি জিয়া পরিষদের শ্রদ্ধাঞ্জলি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে
মোসাদ্দেক হোসেন, ইবি প্রতিনিধি | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১২:৫০ পিএম
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) কে শ্রদ্ধা জানিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে তারা শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
জিয়া পরিষদের নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিলিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তারা। শোভাযাত্রাটি শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। পরে একে একে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ইদ্রীস আলী নেতৃত্বে প্রথমে স্মৃতিসৌধে এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন স্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।
অংশগ্রহণকারী অন্য নেতৃবৃন্দ ছিলেন সহ-সভাপতি ড. শফিকুল ইসলাম, ড. আব্দুস সামাদ, যুগ্ম-সম্পাদক ড. রশিদুজ্জামান, ড. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ড. হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ড. শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ আবদুর রউফ, প্রচার সম্পাদক ড. মো. শাহীনুজ্জামান, সংগ্রহ ও প্রকাশনা সম্পাদক ড. এ কে এম রাশেদুজ্জামান, কার্যনির্বাহী সদস্য ড. মো. মিজানুর রহমান ও ড. নজিবুল হক।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক।
বিষয়:
