ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ এএম
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর বাজার পাড়ার হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার শিক্ষক দম্পতি প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও রাধারানী ভট্টাচার্য্যের ছেলে অনন্য গাঙ্গুলী ২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মায়ের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে অনন্য ঢাকা থেকে বাড়িতে আসে। রাতের খাবার খেয়ে সে শোবার ঘরে চলে যায়। রোববার সকালে নাশতা বানিয়ে ডাকাখুঁজার সময় তার কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে দেখা যায়, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অনন্য। পরে পুলিশে খবর দেওয়া হয়।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সহায়তায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।”
এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
