নারায়ণগঞ্জে শারদীয় দূর্গাপূজার উৎসবমুখর প্রস্তুতি
আতাউর রহমান | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজাকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। শেষ মুহূর্তে প্রতিমা তৈরি ও রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
২১ সেপ্টেম্বর, রোববার মহালয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় দূর্গাপূজার। উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা নিখুঁত কারুকার্যে আঁকছেন দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ। দেবীর সঙ্গে রয়েছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতী, পাশাপাশি রয়েছে বাঘ এবং অসুরের অবয়ব। রঙ-তুলির আঁচড়ে প্রতিমাগুলো প্রাণবন্ত হয়ে উঠছে।
দূর্গাপূজাকে ঘিরে অশুভ শক্তির বিনাশ এবং জগতে শান্তি প্রতিষ্ঠা করার বিশ্বাসে এবারের শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “উৎসব নির্বিঘ্নভাবে পালিত হয় সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।”
এবার নারায়ণগঞ্জে ২২২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গাপূজা। উৎসব ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হয়ে ২ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।
বিষয়:
