রাজধানীর সাতরাস্তা অবরোধে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা

Mithu Murad | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

রাজধানীর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ

রাজধানীর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ছয় দফা দাবিতে তারা এ কর্মসূচি শুরু করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল খাতকে কুক্ষিগত করার নীল-নকশার অংশ হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছেন। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন।

শিক্ষার্থীদের উত্থাপিত দাবিগুলো হলো—

  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল,

  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল,

  • ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন,

  • ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল,

  • নিয়োগবিধি সংশোধন।

বিক্ষোভের কারণে সাতরাস্তা এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।



বিষয়:



Top