আগামীকাল প্রকাশিত হচ্ছে এসএসসির ফলাফল
নিশি রহমান | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০১:৩৫ এএম
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সকালে ফল প্রকাশের আগে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন ।
এরপর বেলা দেড়টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এরপর পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।
আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।
