৪২তম বিসিএসে ৩ হাজার ৯৫৭ জন চিকিৎসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২২, ০৪:০১ এএম

৪২তম বিসিএসে ৩ হাজার ৯৫৭ জন চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশ অনুযায়ী ৩ হাজার ৯৫৭ জন চিকিৎসক নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এ সংক্রান্ত প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা, ২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে তিন হাজার ৯৫৭ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের প্রবেশ পদে (সহকারী সার্জন) নিয়োগ দেওয়া হলো।

জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ বেতনক্রমে নিয়োগ দেওয়া হয়েছে তাদের।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top