এসএসসি ও সমমানের পরীক্ষার ফল

মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ১২:০৫ এএম

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল: মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত ফলাফলে জানা গেছে এ তথ্য।

এবারও এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের দিক থেকে এগিয়ে মেয়েরা। মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। অন্যদিকে ছেলেদের পাসের ৯২ দশমিক ৬৯ শতাংশ। মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। মোট মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

এর আগে, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে ভার্চ্যুয়ালি এ ফল প্রকাশ করেন। এবারের মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।


এনএফ৭১/এনজেএ/২০২১





Top