অভিযোগের মুখে এমপি হান্নান মাসুদ, তবে কি এমপি পদ বাতিল হচ্ছে!
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ জুন ২০২৬, ০৫:১৭ এএম
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ঝিনাইদহ-৪ আসনে ২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া রাশেদ খান এক ফেসবুক পোস্টে বিষয়টি উত্থাপন করেন।
তার দাবি অনুযায়ী, এমপি হান্নান মাসউদ হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন বলে একটি টেলিভিশন টকশোতে স্বীকার করেছেন—এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে ‘দৈনিক কালের কণ্ঠ’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের সূত্রও ফেসবুক পোস্টে যুক্ত করা হয়।
রাশেদ খানের পোস্ট ও সংশ্লিষ্ট বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পোস্টে তিনি প্রশ্ন তোলেন, হলফনামায় মিথ্যা তথ্যের স্বীকারোক্তি থাকলে সংশ্লিষ্ট এমপি পদের বৈধতা কি বাতিল হতে পারে?
প্রকাশিত তথ্য অনুযায়ী, একটি টকশোতে অংশ নিয়ে আবদুল হান্নান মাসউদ তার হলফনামা সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেন বলে উল্লেখ করা হয়। সেখানে ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ও আয়কর সংক্রান্ত সুবিধার বিষয় উল্লেখ করে কিছু তথ্য উপস্থাপন করেন বলেও দাবি করা হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) একজন কমিশনারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, হলফনামায় মিথ্যা তথ্য প্রমাণিত হলে ভোটের পরও তদন্ত করা হয় এবং সত্যতা মিললে প্রার্থিতা বা এমপি পদ বাতিলের বিধান রয়েছে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য এখনো পাওয়া যায়নি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন বক্তব্য ও পাল্টা মন্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
