ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি: শীর্ষ নেতৃত্বের আলোচনায় গণেশ চন্দ্র রায় সাহস

মিঠু মুরাদ | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১১:১০ পিএম

গণেশ চন্দ্র রায় সাহস । সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে সংগঠনজুড়ে ব্যাপক আলোচনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডজনখানেক যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতা শীর্ষ নেতৃত্বের দৌড়ে আলোচনায় রয়েছেন। তবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতামত, সাংগঠনিক কর্মকাণ্ড, দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম এবং নেতৃত্বের দক্ষতার বিচারে শীর্ষ পদপ্রত্যাশীদের মধ্যে অন্যতম হিসেবে আলোচনায় রয়েছেন গণেশ চন্দ্র রায় সাহস।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা, সংগঠনের প্রতি নিবেদন এবং নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে নতুন কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে তাকে শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন অনেকেই।

তবে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে ছাত্রদল আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত সংগঠন হিসেবে এগিয়ে যাবে।



বিষয়:



Top