পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগের কথা জানালেন শেখ হাসিনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০১:৫২ এএম
ভারতের গণমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি, পররাষ্ট্রনীতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে খোলামেলা বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, গণভবন ত্যাগ, পদত্যাগ না করার সিদ্ধান্ত এবং বর্তমান সরকারের কর্মকাণ্ড—সব বিষয় নিয়েই নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকা স্বাভাবিক। তবে তা হতে হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস ও আত্মত্যাগের প্রতি সম্মান রেখে। তার মতে, অতীতের গণহত্যা ও যুদ্ধাপরাধের স্বীকৃতি ছাড়া সম্পর্ককে অগ্রসর করা উচিত নয়।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে দুর্বল করা বা পাকিস্তানপন্থী রাজনীতিকে উৎসাহ দেওয়া বাংলাদেশের আত্মপরিচয়ের জন্য ক্ষতিকর।
বিএনপি ও জামায়াতে ইসলামী প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে একই রাজনৈতিক পরিসরে কাজ করেছে। তার দাবি, মুক্তিযুদ্ধবিরোধী শক্তির পুনর্বাসন দেশের রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা, ধর্মীয় সহনশীলতা এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে।
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তিনি বলেন, যেকোনো সরকারের সঙ্গেই ভারতের সম্পর্ক থাকা স্বাভাবিক। এটি রাষ্ট্রীয় নীতির অংশ। তার শাসনামলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন হয়েছিল জাতীয় স্বার্থ বিবেচনায়।
নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান সম্পর্কে শেখ হাসিনা বলেন, তার অবস্থান নির্ভর করে বাংলাদেশের জনগণের ওপর, কোনো বিদেশি শক্তির ওপর নয়।
তিনি আরও উল্লেখ করেন, টেকসই কূটনৈতিক সম্পর্কের ভিত্তি হলো গণতন্ত্র, স্থিতিশীলতা এবং সামাজিক সম্প্রীতি।
এনএফ৭১/ওতু
বিষয়:
