নতুন পে-স্কেল নিয়ে আলোচনায় জামায়াতের প্রস্তাব: কোন গ্রেডে কত বেতন হতে পারে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৩:১৬ এএম
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বা নবম পে-স্কেল নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। এর মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রস্তাবিত ‘ছায়া বাজেট’-এ বেতন কাঠামোর একটি রূপরেখা তুলে ধরেছে, যেখানে গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটি জানায়, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্গঠন প্রয়োজন।
প্রস্তবনা অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারী: প্রথম বছরেই শতভাগ মূল বেতন কার্যকর করার সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় বছরে ভাতার শতভাগ বৃদ্ধি প্রস্তাব করা হয়েছে। ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা: প্রথম বছর মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি এবং দ্বিতীয় বছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয় বছরে ভাতা সম্পূর্ণভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।
এছাড়া টিফিন, যাতায়াত, চিকিৎসা ও শিক্ষা ভাতা পুনঃনির্ধারণের ওপরও জোর দিয়েছে দলটি। সরকারি সূত্র ও প্রস্তাবিত আলোচনায় পাওয়া তথ্যানুযায়ী, ২০তম গ্রেড (নিম্নতম স্তর), বর্তমান ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ২০,০০০ টাকা করার প্রস্তাব, ১ম গ্রেড (সর্বোচ্চ স্তর), বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব
প্রস্তাবিত কাঠামো বাস্তবায়িত হলে বিভিন্ন গ্রেডে মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে সরকারও নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এ খাতে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে আংশিকভাবে বেতন বৃদ্ধি, ২০২৭-২৮ অর্থবছরে বাকি সমন্বয়, ২০২৮-২৯ অর্থবছরে পূর্ণাঙ্গ ভাতা কার্যকর, সরকারের লক্ষ্য হিসেবে বেতন অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮-এ আনার বিষয়টিও আলোচনায় রয়েছে।
উভয় পক্ষই মনে করছে, বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও মূল্যস্ফীতির কারণে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নই বাস্তবসম্মত সমাধান হতে পারে।
বিশ্লেষকদের মতে, নতুন পে-স্কেল কার্যকর হলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের সম্ভাবনা তৈরি হবে।
বিষয়:
