বিএনপি বিভ্রান্তি ছড়াতে ব্যস্ত: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১২:১৭ এএম
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে বিরোধী দলের দায়িত্ব পালনে ব্যর্থ এবং তারা দেশে গুজব ও বিভ্রান্তি ছড়াতেই ব্যস্ত।’
রোববার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
বিএনপি’র দেওয়া আগামী কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘সরকারি দলের যেমন জনগণের কাছে দায়বদ্ধতা থাকে, বিরোধী দলেরও জনগণের প্রতি দায়িত্ব-দায়বদ্ধতা আছে। সেই দায়িত্ব তারা পালন না করে বরং জনগণকে বিভ্রান্ত করেছে, গুজব রটিয়েছে, যেটি অত্যন্ত দুঃখজনক। বিরোধী দলের দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হয়েছে।’
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: বিএনপি তথ্যমন্ত্রী
