পাঁচবারের এমপি ও আওয়ামী লীগের প্রবীণ নেতা রহমতুল্লাহ মারা গেছেন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইবরাহীম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে রহমতুল্লাহ আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি মুক্তিযুদ্ধে অবদানের জন্যও তিনি পরিচিত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/একে
বিষয়:
