তোফায়েল আহমেদ-এর জানাজা ও দাফন: আজ ঢাকায়, কাল ভোলায়
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ-এর প্রথম জানাজা আজ সোমবার (১ জুন) বাদ মাগরিব রাজধানীর তাকওয়া মসজিদ-এ অনুষ্ঠিত হবে। পরিবারের সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, স্কয়ার হাসপাতাল থেকে তার মরদেহ ধানমন্ডির ১২/এ এলাকার তাকওয়া মসজিদে নেওয়া হবে। সেখানে মরদেহের গোসল সম্পন্ন করা হবে এবং বাদ মাগরিব প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ রাখা হবে স্কয়ার হাসপাতাল-এর হিমঘরে।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার মরদেহ হেলিকপ্টার বা ফ্রিজিং ভ্যানে করে নিজ জেলা ভোলা-য় নেওয়া হবে। জোহরের নামাজের পর ভোলা জেলা স্কুল মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ।
বিষয়:
