‘নির্বাচন নয়, ছিল সিলেকশন ও ইঞ্জিনিয়ারিং’: জি এম কাদের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৩:০৩ পিএম
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এবারের নির্বাচন সঠিক অর্থে নির্বাচন হয়নি, বরং এটি ছিল একটি বাছাইকরণ বা ‘সিলেকশন’। তার অভিযোগ, তাকে ও তার দলকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, নির্বাচনের আগে থেকেই তিনি বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছিলেন যে ফলাফল নির্দিষ্টভাবে নির্ধারণ করা হবে এবং কাউকে হারানো বা জেতানো আগে থেকেই পরিকল্পিত ছিল। তার ভাষায়, পুরো প্রক্রিয়াই ছিল পূর্বনির্ধারিত।
তিনি আরও দাবি করেন, ফল ঘোষণার পর বিভিন্ন পর্যায় থেকে তিনি জানতে পারেন যে প্রিসাইডিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের মাধ্যমে ভোট প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং “ভোট ইঞ্জিনিয়ারিং” করা হয়েছে।
তার মতে, ক্ষমতাসীনদের উদ্যোগেই পুরো নির্বাচন নিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়েছে এবং প্রতিটি কেন্দ্রের ফলাফল আগেই ঠিক করে দেওয়া হয়েছিল।
জি এম কাদের বলেন, তিনি শুরুতে বিষয়টি নিয়ে দ্বিধায় থাকলেও পরবর্তীতে বিভিন্ন তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্টদের বক্তব্যে নিশ্চিত হন যে নির্বাচনটি ব্যাপকভাবে প্রভাবিত ও নিয়ন্ত্রিত ছিল।
তিনি আরও মন্তব্য করেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিবেচনায় অনেক বিষয় মেনে নিতে বাধ্য হয়েছেন, তবে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তার গুরুতর প্রশ্ন রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
