আমি কোনো ‘কিচেন কেবিনেট’ এর সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে ‘কিচেন কেবিনেট’ থাকার বিষয়টি তুলে ধরার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই মন্তব্যের পর প্রশ্ন ওঠে, কারা ছিলেন ওই কথিত ‘কিচেন কেবিনেট’-এর সদস্য। অনেকের দৃষ্টি যায় ছাত্রনেতা থেকে উপদেষ্টা হওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এর দিকে।

তবে মঙ্গলবার (২৬ মে) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ নাকচ করেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্পষ্টভাবে বলেন, তিনি কোনো ‘কিচেন কেবিনেট’-এর সদস্য ছিলেন না।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়েও তার কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং এ বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি।

সংবাদ সম্মেলনে তিনি তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান-এর ভূমিকা নিয়েও মন্তব্য করেন এবং বিভিন্ন পক্ষের ওপর দায় চাপানোর প্রসঙ্গ তোলেন।

এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি নিয়ে রাজনৈতিকভাবে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

রাজনৈতিক প্রসঙ্গের বাইরে গিয়ে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়েও মন্তব্য করেন। তার অভিযোগ, এবারের নির্বাচনে অনেকেই নিজ যোগ্যতায় নয়, পারিবারিক পরিচয়ের মাধ্যমে কাউন্সিলর হয়েছেন।

সব মিলিয়ে ‘কিচেন কেবিনেট’ ইস্যু এবং এর সঙ্গে জড়িত রাজনৈতিক বিতর্ক নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top