ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমীর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ০৩:০৮ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা এবং হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এই ঈদ মুসলমানদের কুরবানির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, কুরবানির শিক্ষা সমাজ থেকে বৈষম্য দূর করে ইনসাফভিত্তিক ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, দেশে পরিবর্তন এলেও পুরোপুরি স্থিতিশীলতা আসেনি এবং কিছু শক্তি নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, “মানবিক বাংলাদেশ” গঠনের লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
শেষে তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করে ঈদের শুভেচ্ছা জানান।
এনএফ৭১/ওতু
বিষয়:
