হাসনাত ও সারজিসকে ‘বেইমান’ বললেন বিএনপি নেতা রাশেদ খাঁন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৯:০৫ পিএম
সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ও এনসিপি নেতা সারজিস আলমকে ‘বেইমান’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি সোমবার (২৫ মে) সকাল ১০টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ মন্তব্য করেন।
পোস্টে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক এক উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে বিভিন্ন দাবি ও মন্তব্য তুলে ধরেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
রাশেদ খাঁন তার পোস্টে অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময়ের ঘটনাপ্রবাহ এবং পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি দাবি করেন, ওই সময়ের কিছু ঘটনা ও অভ্যন্তরীণ আলোচনা ভবিষ্যতে আরও প্রকাশ্যে আসা উচিত।
তিনি আরও বলেন, বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নিয়ে যে অডিও বা বক্তব্যের কথা বলা হচ্ছে, তা নিয়ে দলীয়ভাবে আলোচনা হওয়া দরকার এবং এসব বিষয় ভবিষ্যতে ইতিহাস রচনায় অন্তর্ভুক্ত করা উচিত।
এ ধরনের মন্তব্য ও পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:
