বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক বহিষ্কৃত চবি ছাত্রদল নেতা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ০৭:৪০ পিএম

সংগৃহীত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাকিফকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

রোববার (২৪ মে) সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত আব্দুল্লাহ আল সাকিফ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, “কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদল অপরাধ ও শৃঙ্খলাভঙ্গের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে।”

এর আগে শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন এলাকায় নিজ ভাড়া বাসায় এক বান্ধবীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের কাছে আটক হন আব্দুল্লাহ আল সাকিফ।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top