ঈদুল আজহায় শীর্ষ নেতারা কোথায় থাকবেন, জানালো জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ১০:০৭ পিএম

সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে উদযাপিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে দলটির শীর্ষ নেতারা কোথায় ঈদ উদযাপন করবেন সে বিষয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

রোববার (২৪ মে) কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি এবং ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায় ঈদ উদযাপন করবেন।

নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে ঈদ করবেন। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে ঈদ পালন করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লার লাকসাম উপজেলার নিজ এলাকায়, মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে ঈদ উদযাপন করবেন।

এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, মাওলানা আবদুল হালিম কুমিল্লার চৌদ্দগ্রামের ভাঙ্গাপুষ্কুরুনী গ্রামে, অ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ঈদ করবেন।

সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতেই ঈদ উদযাপন করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top