জাতীয় জাদুঘরের সামনে আসার ডাক দিলেন তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৪:৩৭ এএম

সংগৃহীত

দেশে চলমান ধর্ষণ ও হত্যার ঘটনায় পুরো দেশ আজ শোকাহত ও ক্ষুব্ধ। এসব নৃশংস ঘটনার বিচার দাবিতে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে। সর্বস্তরের মানুষের একটাই দাবি— অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, এনসিপির সাবেক নেতা ডা. তাসনিম জারা আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে জাতীয় জাদুঘরের সামনে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি লিখেছেন—

“আগামীকাল বিকেল ৪টায় থাকছি জাতীয় জাদুঘরের সামনে।

শিশু নির্যাতন ও বিচারহীনতাকে না বলতে।”

তার এই আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। শিশু নির্যাতন, সহিংসতা ও বিচারহীনতার বিরুদ্ধে সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তাই এতে উঠে এসেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top