বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রুমিন ফারহানার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:০৩ পিএম
বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্থানীয় পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ ভাগ-বাটোয়ারা, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ থাকে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে মামলায় আসামি নির্ধারণসহ বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা হয়।
রুমিন ফারহানা আরও দাবি করেন, মামলা রফাদফা ও ভয় দেখিয়ে অর্থ আদায়ের মতো কর্মকাণ্ডে কিছু ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, অতীতে একদলীয় শাসনের মতো পরিস্থিতি দেখা গেছে এবং এখনো বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় সেই ধরণের প্রবণতার পুনরাবৃত্তি ঘটছে বলে অনেকে মনে করেন।
তিনি আরও মন্তব্য করেন, রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগ নিয়ে ভারসাম্যপূর্ণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
