শিশু রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জামায়াত আমিরের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৭:৩৩ পিএম

সংগৃহীত

রাজধানীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন ডা. শফিকুর রহমান। বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে তিনি নিহত রামিসার প্রতি গভীর শোক প্রকাশ করে লেখেন, শিশুটি ছিল নিষ্পাপ এবং পরিবারের স্বপ্নের প্রতিচ্ছবি। তিনি আরও বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত।

ডা. শফিকুর রহমান হত্যাকারীর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখেন, এমন নৃশংসতা মানবতাকে লজ্জিত করে এবং অপরাধী চিরদিনের জন্য নিন্দিত হয়ে থাকবে। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিহত শিশুর আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, রাজধানীতে শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল ও মানবাধিকার সংগঠন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top