অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৫:৫২ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার প্রিন্সকোর্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং সাক্ষাৎ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহাসচিব ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার হাসপাতালে যান।

তিনি সেখানে মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, সাবেক সংসদ সদস্য।

এনএফ৭১/একে



বিষয়:



Top