মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৬:০৯ পিএম
মোটরসাইকেলের মালিক ও চালকদের ওপর কর আরোপ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি মনে করেন, মোটরসাইকেল ব্যবহারকারীরা সাধারণত সম্পদশালী নন।
রোববার (১৭ মে) বেলা সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের পরিকল্পনা করছে। কিন্তু এই বাহনটি মূলত জীবন ও জীবিকার প্রয়োজনে ব্যবহার করা হয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রাজস্ব আহরণের প্রয়োজন থাকলেও জীবনযুদ্ধে লড়াই করা সাধারণ মানুষদের ওপর অতিরিক্ত কর আরোপ করা উচিত নয়।
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন, সরকার যদি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তবে তা পুনর্বিবেচনা করবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে বলেও তিনি মন্তব্য করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
