মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:০৯ পিএম
ছয় দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সফরকালে তিনি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনসহ বিভিন্ন সেমিনারে অংশ নেবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ মে মালয়েশিয়ার ‘আন্তর্জাতিক উন্নত ইসলামি গবেষণা ইনস্টিটিউট’-এ অনুষ্ঠিত ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামি কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ’ শীর্ষক আলোচনায় বক্তব্য রাখবেন মিয়া গোলাম পরওয়ার।
সফর শেষে আগামী ২০ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে তার।
এনএফ৭১/একে
বিষয়:
