গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ১১:৫০ পিএম

সংগৃহীত

বিএনপি নেতা রাশেদ খাঁন বলেছেন, গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না। অতীতে তিনি জামায়াতে ইসলামীকে গালিগালাজ করেছেন, এখন আবার জামায়াতের সঙ্গে মিতালি করে বিএনপিকে সমালোচনা করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (১৩ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, নাসীরউদ্দীন পাটওয়ারী একসময় জামায়াতে ইসলামীকে নিয়ে একাধিক কঠোর মন্তব্য করেছিলেন। এর মধ্যে ছিল—জামায়াত ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি, মুনাফেকের দল, ধর্মের নামে চেতনার ব্যবসা, দ্বিমুখী আচরণ এবং রাষ্ট্রক্ষমতায় যাওয়ার অযোগ্যতা সম্পর্কিত বক্তব্য।

তিনি আরও বলেন, এত কঠোর মন্তব্য করার পরও একই দলের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকা এক ধরনের অসঙ্গতি। তার ভাষায়, এটি কেবল ‘গাঁজা সেবন করলেই সম্ভব’ ধরনের আচরণ।

রাশেদ খাঁন দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর আচরণ ও বক্তব্য নিয়ে এনসিপির উচিত তার ‘ডোপ টেস্ট’ ও চিকিৎসার ব্যবস্থা করা। নইলে ভবিষ্যতে তিনি দল পরিবর্তন করে আরও বিতর্কিত মন্তব্য করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এখন পাটওয়ারীকে তাদের রাজনৈতিক অবস্থান হিসেবে ব্যবহার করছে বলেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একই সঙ্গে তার অতীত রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top