স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৪:২১ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সাক্ষাৎকালে ভিপি সাদিক কায়েম স্পিকারকে তার আসন্ন বিয়ের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে উল্লেখ করা হয়, স্পিকার নবদম্পতিকে শুভকামনা ও দোয়া জানিয়েছেন। পাশাপাশি ডাকসুর বিভিন্ন কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। আগামীর বাংলাদেশের রোল মডেলে উন্নতি হোক ডাকসু এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top