চাঁদাবাজদের কারণে দেশের বাজারব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে :ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:১০ পিএম

সংগৃহীত

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে দেশের বাজারব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে, যার সরাসরি চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। এ অবস্থাকে তিনি “অন্যায় ও অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন।

বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদে ও সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে বাজার রাখতে না পারলে সামগ্রিক অর্থনৈতিক চাপ আরও বাড়বে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top