আসিফের নেতৃত্বে এনসিপির ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ১১:১৬ পিএম

সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক নেতা ও সামাজিক ব্যক্তিত্বকে দলে অন্তর্ভুক্ত করার কার্যক্রম আরও সুসংগঠিত করতে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করেছে।

রোববার (৯ মে) দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেন–এর নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন গঠিত কমিটির সদস্যরা হলেন—এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

দলটি জানায়, এই কমিটির দায়িত্ব হবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান প্রক্রিয়ায় যাচাই-বাছাই ও মূল্যায়ন করা এবং সংগঠনের সম্প্রসারণ কার্যক্রমকে আরও কাঠামোবদ্ধভাবে পরিচালনা করা।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই এনসিপি দলকে সম্প্রসারণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নেয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top