যে কারণে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:২৮ এএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার রাতে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি গুয়াংজু আন্তর্জাতিক কেন্দ্রের আমন্ত্রণে বিশ্ব মানবাধিকার নগর ফোরাম ২০২৬-এ অংশগ্রহণ করবেন।

দুপুরে নিজের যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম পেজে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।

সফরকালে আসিফ মাহমুদ মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়া প্রবাসী সংগঠনের উদ্যোগে আয়োজিত একাধিক বৈঠক ও কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও তার অংশগ্রহণের কথা রয়েছে।

সফর শেষে আগামী ১৯ মে রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।



বিষয়:



Top