মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:১৩ এএম
আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১০ মে) রাতে তিনি দেশ ছাড়বেন বলে জানিয়েছেন ইয়াসির আরাফাত।
তিনি দক্ষিণ কোরিয়ার গুয়াংজু-এ অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬-এ অংশ নেবেন।
সফরকালে তিনি মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে যোগ দেবেন। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভাতেও অংশ নেবেন।
এছাড়া এনসিপি-এর ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার উদ্যোগে আয়োজিত বিভিন্ন সাংগঠনিক সভা ও কমিউনিটি কার্যক্রমেও তিনি অংশগ্রহণ করবেন।
তার সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
