মাদক কাণ্ডে মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপি-জামায়াতের পাঁচ নেতা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০২:০৬ এএম
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে আটক হওয়া পাঁচজন স্থানীয় রাজনৈতিক নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
রোববার (১০ মে) দুপুরে মিরপুর থানা পুলিশ তাদের ছেড়ে দেয় বলে নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।
এর আগে শনিবার (৯ মে) রাতে মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তাকে ছাড়িয়ে নিতে থানায় গেলে স্থানীয় এক ইউপি সদস্যসহ বিএনপি ও জামায়াতের পাঁচজন নেতাকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—স্থানীয় মেম্বর এনামুল হক, সুজন আলী, আলাউদ্দিন, শফিকুল ইসলাম এবং সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, তারা মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং এক পর্যায়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে তাদের হেফাজতে নেওয়া হয়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাদের ভবিষ্যতে মাদক সংশ্লিষ্ট বিষয়ে তদবির না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মিরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
