সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের অপচেষ্টাকে রুখে দেবে: ছাত্রদল সভাপতি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চালু রেখে অন্যান্য ছাত্রসংগঠনের রাজনৈতিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই মোকাবিলা করবে ছাত্রদল। রবিবার তিনি নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

পাঠকদের জন্য রাকিবুল ইসলাম রাকিবের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকী সকল ছাত্র সংগঠনের অধিকার হরণ করার পাঁয়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিগত দেড় বছরের অধিক সময় ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শিগগিরই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ।

নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, ‘শিবির কখনও গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সাথে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনও ছিল না। সেদিন খুব বেশি দূরে নয়।’

এনএফ৭১/একে



বিষয়:



Top