ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেলেন ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ মে ২০২৬, ০৯:৪৮ পিএম
থাইল্যান্ডের ব্যাংকক-এ চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সফর করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৯ মে) তিনি ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতাল-এ চিকিৎসাধীন আহতদের দেখতে যান। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরকালে ডা. শফিকুর রহমান গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় তিনি আহতদের সাহস, আত্মত্যাগ ও সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনায় বিশেষ দোয়াও করেন।
চিকিৎসাধীন জুলাই যোদ্ধারাও এ সময় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান।
সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।
এনএফ৭১/ওতু
বিষয়:
