অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:২১ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম-এর অস্ত্রোপচারের পর তার দ্রুত সুস্থতা কামনা করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সারজিস আলমের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
পোস্টে সাদিক কায়েম লেখেন, সহযোদ্ধা সারজিস আলমের অসুস্থতার খবর শুনে তিনি দুঃখিত হন। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সারজিস এখন বিশ্রামে আছেন বলেও উল্লেখ করেন।
তিনি আরও লেখেন, আল্লাহ যেন সারজিস আলমকে দ্রুত সুস্থতা দান করেন এবং ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার তাওফিক দেন।
এ ঘটনায় দলীয় ও রাজনৈতিক মহলে সারজিস আলমের সুস্থতা কামনায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
