বিএনপি প্রমাণ করলো হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো: জামায়াত আমির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫২ এএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতের ইসলামী আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি প্রমাণ করেছে যে প্রধানমন্ত্রী হাসিনা ব্যক্তিগতভাবে খারাপ হলেও তার নীতি ভালো। বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন শেষে তিনি এই মন্তব্য করেন।

এর আগে সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দল ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে। সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে।

ওয়াকআউটের সময় স্পিকারের অনুমতিতে ডা. শফিকুর রহমান বলেন, “দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়েকটি গণবিরোধী বিল আজ পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এজন্য জাতীয় সংসদ থেকে আমরা ওয়াকআউট করছি।”

এনএফ৭১/একে



বিষয়:



Top