জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিরোধী দল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ এএম
গণবিরোধী বিল পাসের অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এ ঘটনার পরপরই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সংসদের বিরোধী জোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদের গণমাধ্যম কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিরোধী দল জানিয়েছে, গণবিরোধী বিল পাসের প্রতিবাদ, সংসদ থেকে ওয়াকআউট এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে একই অভিযোগ তুলে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যায় বিরোধী সদস্যরা।
ওয়াকআউটের আগে স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে। এসব বিলের দায় নিতে রাজি নয় বিরোধী দল, তাই তারা সংসদ থেকে ওয়াকআউট করার সিদ্ধান্ত নিয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:
