সংসদে অসত্য তথ্য পরিবেশন না করার অনুরোধ ডা. শফিকুর রহমানের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ০৫:০৩ এএম

সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অসত্য তথ্য পরিবেশনের বিরুদ্ধে সতর্কতার আহ্বান জানান। বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের বক্তব্যের প্রসঙ্গে পয়েন্ট অব অর্ডারে তিনি বলেন, “মাননীয় সংসদে কেউ বিভ্রান্তিকর বা মিথ্যা তথ্য উপস্থাপন করবেন না। যে জিনিসগুলো অসত্য, সেগুলো এক্সপাঞ্চ করা হোক।”

স্পিকারও নিশ্চিত করেন, বক্তব্য বিশ্লেষণ করে অসত্য বা অসংসদী তথ্য এক্সপাঞ্চ করা হবে।

এর আগে রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মীর শাহে আলম দাবি করেন, “বিরোধী দলের কোনো অবদান নেই; একাত্তর, ৯১ ও ২৪-এর অবদান শুধু একটি দলের, সেটা বিএনপি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top