অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ এএম

ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অবহেলার পাশাপাশি অন্তর্বর্তী সময়েও পরিস্থিতির উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’। র‌্যালিটি জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।

রিজভী বলেন, গত ১৫ বছরে স্বাস্থ্যখাতকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। একই সঙ্গে অন্তর্বর্তী সময়েও গাফিলতির কারণে এ খাতের পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

তিনি বর্তমান নির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এনএফ৭১/একে



বিষয়:



Top