সরকার জুলাই সনদ নিয়ে বেইমানি করছে: ডাঃ শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ এএম

সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, সরকার ক্ষমতা পেয়ে জুলাই সনদ নিয়ে বেইমানি করছে। সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও অভিযোগ করেছেন, সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং নির্বাচনে জনগণের রায় ডাকাতি করা হয়েছে। শফিকুর রহমান বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে এই প্রচেষ্টা রুখে দেওয়া হবে এবং পুনরায় এমন চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

জামায়াত আমীর আরও বলেন, যারা নিজের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না এবং দলীয় কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তাও নিশ্চিত করতে পারবে না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top