একজন এমপিও কথা বলেননি’-সংসদ নিয়ে পাটওয়ারীর তীব্র সমালোচনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

ছবি: সংগৃহীত

শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে জাতীয় সংসদে কোনো আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করে বলেছেন, এ বিষয়ে সংসদে একজন এমপিও কথা বলেননি।

রোববার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সংসদে কোনো আলোচনা না হওয়াই বর্তমান বাস্তবতা।

সংসদ সদস্যদের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, ন্যায়বিচার নিয়ে তারা হতাশ নন। তার বিশ্বাস, একদিন না একদিন এই হত্যাকাণ্ডের বিচার প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি হত্যার পর থেকেই বিচার দাবিতে রাজপথ ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।



বিষয়:



Top