এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন, দায়িত্বে ৬ জন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ এএম
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি গঠন করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে গঠিত এই ‘স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি’-র চেয়ারম্যান করা হয়েছে মো. সারজিস আলমকে, এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল হান্নান মাসউদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ এবং অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করবেন।
এনএফ৭১/একে
বিষয়:
