আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তারা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকের একটি পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
পোস্টে তিনি বলেন, “আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।”
এদিকে, এনসিপি সরকারের কার্যক্রমের সমালোচনা এবং নাগরিক বিষয়ক বিষয়গুলোতে নজরদারি বাড়াতে এই ছায়া মন্ত্রিসভা গঠন করবে বলে আশা করা হচ্ছে।
বিষয়:
