ব্যারিস্টার জাইমা রহমান ভোট দেবেন যে কেন্দ্রে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২২ এএম

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি ঢাকা-১৭ সংসদীয় আসনের একটি কেন্দ্রে ভোট দেবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার।

তিনি জানান, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান হাইস্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ব্যারিস্টার জাইমা রহমান ভোট দেবেন। একই কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও ভোটাধিকার প্রয়োগ করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে জাইমা রহমান ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হবেন।

এদিকে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে। তবে শেরপুরের একটি আসনে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেখানে নির্বাচন স্থগিত রাখা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top