জামায়াত আমিরের যেসব জনসভা আজ

রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। সারা দেশে গণসংযোগ কার্যক্রম শেষ করে নির্বাচনের আগের দিন রাজধানী ঢাকায় বড় পরিসরে প্রচারণার পরিকল্পনা নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো।

এরই অংশ হিসেবে সোমবার (৯ ফেব্রুয়ারি) একাধিক জনসভায় অংশ নেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ তিনি ঢাকা-১৩ আসনে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন। সেখানে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণা চালাবেন জামায়াত আমির।

এরপর বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে একটি জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচির শেষ অংশ হিসেবে সন্ধ্যায় ডা. শফিকুর রহমান দোহার উপজেলায় যাবেন।

উল্লেখ্য, প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচারণা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হবে। নির্বাচন বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে।



বিষয়:



Top