আজ সিলেটে জামায়াত আমীর, যোগ দেবেন তিন জনসভায়

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ এএম

ডা. শফিকুর রহমান । ছবি: সংগৃহীত

দেশব্যাপী নির্বাচনী সফরের শেষ দিনে আজ সিলেট বিভাগে তিনটি জনসভায় যোগ দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। সকালেই তিনি হবিগঞ্জে প্রথম জনসভায় বক্তব্য দেবেন। এরপর মৌলভীবাজারের কুলাউড়া হয়ে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে তার।

বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বড় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াত আমীর। এই জনসভা দিয়েই তার দেশব্যাপী নির্বাচনী সফর শেষ হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

জনসভা ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

সিলেটের এই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে জামায়াত আমীরের। দলীয় নেতাদের মতে, এই আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

 
 


বিষয়:



Top